By Dr .Muhammad Mosleh Uddin
•
02 Aug, 2026
কেন এখন আগের চেয়ে বেশি Young People Heart Attack এ আক্রান্ত হচ্ছে?
🔴 কেন এখন আগের চেয়ে বেশি Young People Heart Attack এ আক্রান্ত হচ্ছে?
এক সময় Heart Attack কে শুধুমাত্র বয়স্কদের রোগ মনে করা হতো। কিন্তু এখন ৪০, ৩০ এমনকি ২০ বছরের কম বয়সী অনেক মানুষও Heart Attack নিয়ে হাসপাতালে আসছেন।
তাহলে এর পেছনে আসল কারণ কী?
১. Smoking & Vaping
Smoking এবং Vaping দুটোই Vasoconstriction করে, blood vessel damage করে, blood vessels এর lumen এ clot তৈরি হওয়ার ঝুঁকি বাড়ায় এবং coronary artery disease কে accelerate করে।
২. Obesity & Belly Fat
বিশেষ করে পেটের অতিরিক্ত চর্বি (central obesity) Diabetes, High Blood Pressure এবং High Cholesterol এর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।
৩. Diabetes ও Prediabetes
অনেকের Blood Sugar বছরের পর বছর বেশি থাকে, কিন্তু কোনো লক্ষণ থাকে না। এটা তাদের মনের অজান্তেই Heart এর রক্তনালীতে অর্থাৎ Coronary artery তে silent damage করে এবং atheromatous plaque বা ব্লক তৈরি করে।
৪. High Blood Pressure
Hypertension কে বলা হয় "Silent Killer" কারণ এটি অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই Heart, Brain এবং Kidney irreversible damage করতে পারে। যেমন:
📌 Coronary artery diseases (Angina, Heart attack)
৫. High Cholesterol
বিশেষ করে LDL ("bad cholesterol") ধীরে ধীরে রক্তনালীতে plaque তৈরি করতে থাকে, যা Heart Attack এর প্রধান কারণ।
৬. Stress ও কম ঘুম
দীর্ঘদিনের মানসিক চাপ, Anxiety, এবং পর্যাপ্ত ঘুমের অভাব Heart Disease এর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় বাড়াতে পারে। অতিরিক্ত stress বা মানসিক চাপ body তে Sympathetic overdrive and Glucocorticoids hormone level বাড়িয়ে দেয়। ফলে Hypertension বা উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি দেখা দেয়। আর এরাই পরবর্তীতে Heart attack করায়।
৭. Physical Inactivity
দিনের পর দিন বসে থাকা, Exercise না করা এবং sedentary lifestyle হৃদরোগের অন্যতম বড় ঝুঁকির কারণ।
৮. Unhealthy Diet
Fast food, Soft drinks, Ultra-processed food, অতিরিক্ত লবণ ও Trans fat হৃদপিণ্ডের জন্য ভয়াবহ রকম ক্ষতিকর। রেস্টুরেন্টের খাবারগুলো মূলত এগুলোই।
৯. Family History
পরিবারে অল্প বয়সে কারো Heart Disease হওয়ার history থাকলে আপনার ঝুঁকিও অন্যান্যদের চেয়ে বেশি হতে পারে। তাই নিয়মিত Health screening এ থাকা উচিত ইনশা আল্লাহ।
🔴 Heart Attack এর Warning Symptoms
📌 বুকে মাঝখানে বা বুকের বাম পাশে চাপ চাপ, ভারী লাগা বা ব্যথা লাগা। যেটা সাধারণ কোন কাজ কর্ম করার সময় বা সিঁড়ি বেয়ে উঠার সময় শুরু হয়।
📌 ব্যথা বাম হাত, কাঁধ, চোয়াল বা পিঠে ছড়িয়ে যাওয়া
📌 হঠাৎ শ্বাসকষ্ট
📌 শরীর হঠাৎ ঠান্ডা ঘাম
📌 বমি বমি ভাব বা বমি
📌 মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
📌 হঠাৎ Blood pressure অনেক বেড়ে যাওয়া বা কমে যাওয়া
মনে রাখবেন, বিশেষ করে Diabetes রোগীদের ক্ষেত্রে Heart Attack সব সময় তীব্র বুকের ব্যথা নাও হতে পারে। এটাকে Silent MI বলে।
🔴 কী করলে ঝুঁকি কমবে?
📌Smoking ও Vaping বন্ধ করুন।
📌সপ্তাহে অন্তত ১৫০ মিনিট Exercise করুন।
📌Healthy weight বজায় রাখুন।
📌আপনার নিকটস্থ রেজিস্টার্ড (MBBS/FCPS/MD/D-card) Doctor এর পরামর্শ অনুযায়ী Blood pressure, Blood Sugar ও lipid profile ও অন্যান্য প্রয়োজনীয় screening test গুলো করে রাখা ভালো ইনশা আল্লাহ।
📌 প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানোর try করা।
📌 Healthy diet (fresh vegetables & fruits, unsaturated fat, less salt) অনুসরণ করুন।
📌 Family history থাকলে দেরি না করে নিকটস্থ রেজিস্টার্ড (MBBS/FCPS/MD/D-card) Doctor এর পরামর্শ নিন।
মনে রাখবেন,
আপনার বয়স নয়, আপনার Lifestyle-ই ঠিক করে আপনার Heart কতটা সুস্থ থাকবে ইনশা আল্লাহ।
References:
• Davidson's principles & practice of Medicine, 25th edition
• Braunwald's Heart Disease: A Textbook of Cardiovascular Medicine, 13th Edition
• Harrison's Principles of Internal Medicine, 22nd Edition
• 2023 American Heart Association (AHA) Guideline for the Prevention of Cardiovascular Disease
• 2021 European Society of Cardiology (ESC) Guidelines on Cardiovascular Disease Prevention
ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস ট্রেইনি (কার্ডিওলোজি)
এমবিবিএস (চমেক), পিজিটি (মেডিসিন)
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।