By Dr .Muhammad Mosleh Uddin
•
06 Aug, 2026
Clinical case | Management of Drugs induced Palpitation
আলহামদুলিল্লাহ সেদিন চেম্বারে একটা ছোট্ট interesting case deal করলাম।
পেশেন্টের complaints ছিল Palpitation. পেশেন্ট Hypertensive for last 3-4 years.
Basic investigations সব করানোর পর কোন major pathology পাইনি আলহামদুলিল্লাহ। এবার আমি Pharmacology র knowledge apply করলাম আলহামদুলিল্লাহ।
Patient এর drugs history check করে পেলাম পেশেন্ট নিচের মেডিসিন গুলো পাচ্ছেন,
📌 Olmesartan 20 mg + Amlodipine 5 mg - OD
📌 Bisoprolol 2.5 mg - OD
📌 Amitriptyline 10 mg - OD
আমি বিসমিল্লাহ করে এই রেসিপিটা দিলাম,
📌 Olmesartan 20 mg + Cilnidipine 10 mg - OD
📌 Nebivolol 2.5 mg - OD
📌 Amitriptyline off করে দিলাম
২ সপ্তাহ পর আসতে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার রহমতে Palpitation এখন আর নেই। resting pulse 70 bpm. আগে ছিল 100 bpm plus
এখানে আমি কি কাজ করলাম দেখেন,
📌 Amlodipine 5 mg off করে Cilnidipine 10 mg দিলাম। এটা এদের equivalent dose. Cilnidipine এ Reflex tachycardia কম হয় Amlodipine এর চেয়ে।
📌 Bisoprolol এর চেয়ে Nebivolol এর efficacy ভালো। ভালো Heart rate কমায় আলহামদুলিল্লাহ।
📌 Amitriptyline off করে দিলাম। এটা itself reflex tachycardia করে। Alpha-1 blocking effect এর কারণে। এটার এই মুহূর্তে পেশেন্টের absolute indication ছিল না।
এই কারণে আমি জুনিয়রদের বলি,
তুমি যদি 4th year এ থাকো, সেটাতেই ফোকাস করো। তবেই তুমি বেস্ট Doctor হবে ইনশা আল্লাহ।
যদি তুমি 3rd year এ থাকো তবে সেটাতে ফোকাস করো। তবেই তুমি বেস্ট Doctor হবে ইনশা আল্লাহ।
অর্থাৎ অনেকেই কখন Davidson's পড়বে এই আফসোস করতে থাকে। কিন্তু নাহ এই আফসোস কখনো করবে না। মাথায় রাখবা Davidson's এর 60% ই তোমার MBBS এর 1st-4th year এর knowledge এর উপর দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ।
সো ফি আমানিল্লাহ, লেগে থাকো প্রিয় ছোট ভাই-বোন। সামনের পথ তোমারই ইনশা আল্লাহ।
🎓Outdoor management series
Dr. Muhammad Mosleh Uddin
MBBS (CMC), FCPS trainee (Cardiology)
Chittagong medical college & hospital