By Dr .Muhammad Mosleh Uddin
•
27 Aug, 2026
Importance of Beta blocker in IHD
IHD তে আমাদের একটা Mandatory drug হলো selective Beta-1 blocker. কেন?
এর পেছনে বেশ কিছু কারণ আছে আলহামদুলিল্লাহ।
📌 Heart rate and Force of contraction কমাবে। ফলে Cardiac oxygen demand কমবে। ফলে Angina কম হবে। এবং Ischemic cardiomyopathy কম হবে।
📌 Heart rate কমলে, Cardiac diastole time বেড়ে যাবে। ফলে Coronary perfusion time বেড়ে যাবে। অর্থাৎ Cardiomyocytes দীর্ঘক্ষণ blood পাওয়ার সুযোগ পাবে আলহামদুলিল্লাহ।
📌 Beta blocker এর Anti cardiac remodelling effect আছে। অর্থাৎ এটা Cardiomyocytes এর apoptosis, fibrosis এগুলো prevent করে mortality rate কমাতে পারে আলহামদুলিল্লাহ।
📌এটা Blood pressure ও কমাতে পারে ভালোই। কিভাবে?
একদিকে Heart এর Beta-1 block করে heart rate and force of contraction কমিয়ে Cardiac output কমানোর মাধ্যমে Systolic BP কমায়।
অন্যদিকে kidney র JG cells এর Beta-1 receptors block করে RAAS axis suppression করে। ফলে Na+ & water retention কমার মাধ্যমে preload কমে। আবার Angiotensin-2 level কমানোর মাধ্যমে Vasoconstriction কমিয়ে Diastolic BP ও কমায় indirectly.
এই কারণেই দেখবেন, Beta blocker দিলে SBP and DBP দুইটাই ভালো কমে আলহামদুলিল্লাহ।
Bisoprolol 5 mg OD dose এ on average SBP 10 mmHg and DBP 8 mmHg কমে maximum আলহামদুলিল্লাহ।
এবার আসেন, Clinically সবচেয়ে significant কথাটায় আসি ইনশা আল্লাহ।
IHD তে Beta blocker দেয়ার main goal আমাদের BP কমানো নাহ। কারণ BP কমানোর জন্যে আরো বেটার option যেমন, ACEi, ARB, CCB আছে। তাহলে এখানে Beta blocker দেয়ার main goal হলো উপরের ১,২,৩ নাম্বার point টা।
এই কারণে IHD তে প্রয়োজনে আমরা ARB/ACEi dose কমিয়ে হলেও সাথে একটা Beta blocker রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
এখন ধরুণ, কোন পেশেন্ট আপনার কাছে IHD নিয়ে আসলেন। সে গত ১০ বছর ধরে Hypertensive. পেশেন্ট Telmisartan 80 mg OD করে পাচ্ছেন এবং এই dose এ তার BP maintain হচ্ছে। আপনি কি করবেন? কোন dose modification কি করবেন?
আপনি আগে পেশেন্টের resting heart rate দেখবেন। যদি দেখেন resting heart rate বেশি (>70 bpm) তাহলে আপনি Telmisartan 40 mg করে দিয়ে সাথে Bisoprolol 2.5-5 mg once daily করে দেয়ার চেষ্টা করবেন।
এতে পেশেন্টের Heart rate টা কমে আসবে কিন্তু BP আবার বেশি fall করবে না। কারণ আপনি Telmisartan dose reduction করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
📌 অর্থাৎ IHD তে আমাদের target heart rate 55-70 bpm.
📌 resting HR > 72 bpm থাকলে আমরা usual dose এ Beta blocker শুরু করতে পারবো।
📌 resting HR around 60 bpm থাকলে low dose এ Beta blocker শুরু করবেন ইনশা আল্লাহ।
📌 resting HR < 60 bpm হলে Cardiologist এর opinion ছাড়া Beta blocker শুরু করবেন না।
📌 পেশেন্টের postural dizziness/Presyncope হলে Beta blocker dose reduce করবেন। এবং অন্যান্য Antihypertensive dose adjust করবেন adequately ইনশা আল্লাহ।
🔷Note: Bisoprolol 2.5 mg দিলে Heart rate on average 5-10 bpm কমে।
🎓Outdoor management series
Dr. Muhammad Mosleh Uddin
FCPS trainee (Cardiology), MBBS (CMC)
WhatsApp : 01737722840